বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৪০০ যাত্রীকে জরিমানা

পাবনা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪২

ট্রেনে টিকেট চেকিং অভিযান (ছবি- প্রতিনিধি)

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ঈশ্বরদী-ঢাকা রুটের তিনটি আন্তঃনগর ট্রেনের ৪০০ যাত্রীর কাছ থেকে টিকিটের মূল্য ও জরিমানা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন স্টেশনে অভিযান চালানো হয়।

পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান, আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ট্রেনে টিকেট চেকিং অভিযান চালানো হয়। এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৪০০ যাত্রীর কাছ থেকে টিকিটের মূল্য ও জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন– পাকশী রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট আবু হেনা, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, শফিকুল ইসলাম, কামরুজ্জামান।

৪০০ যাত্রীর কাছ থেকে একলাখ ১৯ হাজার টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয় বলেও জানান শওকত জামিল মোহসী।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের