ডাকাতি ছেড়ে রিকশা চালান আইয়ুব

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:০৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:০৪

আইয়ুব আলী ডাকাতি পেশা ছেড়ে এখন রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন ঝিনাইদহের শৈলকূপার মধুদাহ গ্রামের আব্দুর রউফ মোল্লার ছেলে আইয়ুব আলী (৫৫)। এখনও অনেকেই তাকে ‘আইয়ুব ডাকাত’ নামেই চেনে। জীবনের অনেক সময় কেটেছে জেলখানায়। তবে জেল থেকে বের হয়ে যেন জীবনটাকে নতুনভাবে চিনতে পারেন তিনি। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হলেও আর অপরাধ জগতে ফিরতে চান না তিনি।

জানা গেছে, ঝিনাইদহ শহরের নতুন কোর্ট এলাকায় একটি ডাকাতি মামলায় ১৪ বছর জেল খেটে সাত বছর আগে বের হন আইয়ুব হোসেন। এক সময় এলাকার কুখ্যাত ডাকাত ছিলেন তিনি। জেল থেকে বের হয়ে আর ডাকাতি পেশায় ফিরতে চাননি তিনি। তাই ফেরেননি নিজের গ্রামেও। তিনি এখন ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন এলাকায় নিজের সংসার নিয়ে থাকেন। অপরাধ জগত থেকে দূরে থেকে ভালোভাবে বাঁচার জন্য এখন কঠোর পরিশ্রম করেন তিনি। প্রতিদিন রিকশা চালিয়ে যা আয় হয় তাই দিয়েই সংসার চালান।

আইয়ুব বলেন, ‘আমার যৌবনকাল কেটেছে জেলখানায়। এখন জীবনের অর্থ বুঝতে পেরেছি। তাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। এলাকার সবাই আমাকে খারাপ চোখে দেখত। তবে এখন আমি আর কোনও খারাপ কাজ করি না। ভবিষ্যতেও কোনও অপরাধ করবো না। আমার সামনে কোনও অন্যায় হলে তার প্রতিবাদ করবো।’

তিনি আরও বলেন, ‘অন্যায় কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। তবুও কিছু মানুষ আমাকে খারাপ চোখে দেখে। তাই এখনও প্রতিদিন ঝিনাইদহ সদর থানায় হাজিরা দিই। থানার ওসি স্যার খুব ভালো মানুষ। তিনি আমাকে আরও ভালোভাবে চলার পরামর্শ দিয়েছেন। আমি বাকি জীবনটা সৎ ও নিষ্ঠার সঙ্গে চলতে চাই।’

আরও পড়ুন:
পত্রিকা বিক্রেতা আমিনুলকে হারিয়ে দিশেহারা পরিবার

/আরএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম