আগুন সন্ত্রাসীদের রাজনীতি থেকে বিদায় করতে হবে: তথ্যমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৭

বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু

জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসের মদদদাতাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের রাজনীতি থেকে বিদায় করতে হবে। এটাই এখন আমাদের চ্যালেঞ্জ। দেশের মানুষ শান্তি চায়, আগুন সন্ত্রাসীদের হাত থেকে রেহাই চায়। এক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ে তিনি একথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যম হলো গণতন্ত্রের পাহারাদার। গণমাধ্যম জনগণের কণ্ঠস্বর হবে, জাতির বিবেক হবে, কোনও উসকানির অংশ হবে না, সবসময় নিরপেক্ষতা বজায় রাখতে হবে। গণমাধ্যম একাত্তর ও নব্বইয়ের গণ-আন্দালনের সময় যে ভূমিকা রেখেছিল, বর্তমানে সে ভূমিকা রাখবে।’

গণতন্ত্রের গতিশীলতার জন্য সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িকতার অন্ধকার থেকে বের করে দেশকে আলোর পথে নেওয়ার কাজ চলছে। সাম্পদায়িকতার জঞ্জাল, সামরিক সরকারের জঞ্জাল আমাদের রাজনীতির ওপর পড়ে আছে। সব জঞ্জাল পরিষ্কার করতে হবে। গণতন্ত্রের জন্য যা যা ক্ষতিকারক তা অপসারণ করতে হবে, নির্ভেজাল গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

বগুড়া প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন– সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন। এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক লালু, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বর্তমান সহ-সভাপতি আবদুস সালাম বাবু, নাজমুল হুদা নাসিম, যুগ্ম সম্পাদক মাসুদার রহমান রানা, ক্রীড়া সম্পাদক এইচ আলিম, পাঠাগার সম্পাদক তানসেন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাশেষে তথ্যমন্ত্রী প্রেসক্লাব ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন। এছাড়া বিকালে তিনি কাহালুর শেখাহারে জাসদের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে আরও বক্তব্য রাখেন– জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা হক রিমা, শফিউদ্দিন মোল্লা, এমপি রেজাউল করিম তানসেন, জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম