নামফলকে নিজের নাম খোদাই করে রাখার পক্ষে নই: কৃষিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৩

বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী (ছবি- প্রতিনিধি)

মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘নামফলকে নিজের নাম খোদাই করে রাখার পক্ষে আমি নই। আমার প্রতি ভালোবাসা থাকলে মানুষ তা নিজ নিজ হৃদয়েই ধারণ করবেন।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া গ্রামে বেগম রওশন-ডা. আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনের সময়ে তিনি একথা বলেন।

নিজ এলাকার মানুষের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘কোনও কাজ না দেখেই ১৯৯১ সালে এ এলাকার মানুষ আমাকে বিশ্বাস করেছিলেন। সে বিশ্বাসের মর্যাদাও আমি রেখেছি। আমি জানি, যেভাবে খালি হাতে পৃথিবীতে এসেছি সেভাবেই খালি হাতেই একদিন চলে যাবো।’

জঙ্গিদের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘জঙ্গিরা এখন হাত-মুখ ঢেকে বিভিন্নভাবে তাদের তৎপরতা চালাচ্ছে। তারা বুকে সুইসাইড ভেস্ট পরে নিজের জীবন বিনাশ করে ইসলাম কায়েম করতে চায়। ইসলাম বলছে, মানুষ হত্যা মহাপাপ, আত্মহত্যাও। অথচ জঙ্গিরা মানুষ হত্যা করছে, আবার নিজেরা আত্মহত্যা করছে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘১৯৯১ সালেও যদি শেখ হাসিনা ক্ষমতাসীন হতেন, তবে দেশের চেহারা আরও পাল্টে যেতো আজ। তারপরও আজ দেশে বিদ্যুতের অভাব নেই, তেলের অভাব নেই, গ্যাসের অভাব নেই। আমরা যে বলি, গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে, একথা বলার সাহস পাই কোথা থেকে? শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই।’

এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন– প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, পরিচালক (প্রশাসন) সাবের হোসেন, জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে নব-নির্মিত বিদ্যালয়ের ১৩৫ জন শিক্ষার্থীর হাতে বিদ্যালয়ের জমিদাতা বিএফইউজে-এর সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের পরিবারের পক্ষ থেকে স্কুলব্যাগ, ফুটবল ও আরও নানান উপহার তুলে দেন অতিথিরা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম