ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৭০ নেতাকর্মীর নামে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৭

মামলা ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি ও জামায়াতের ৭০ নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুলিশের ওপর ককটেল বোমার বিস্ফোরণ এবং সরকারি কর্তব্যে বাধাদান ও আঘাত করার অপরাধে এই মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শেখ সুজাত আলী। মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই অমিত দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের প্রথম আলো মোড় নামক স্থানে ২০ দলীয় জোট নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় নেতাকর্মীরা মিছিল ও নাশকতা করার লক্ষ্যে সমাবেত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ও তাদের ওপর দুইটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় এসআই শেখ সুজাত আলী বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলা নম্বর ০১, তারিখ ২ ফেব্রুয়ারি।
জানা গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে জালের কাঠি, জর্দার কৌটাসহ বোমার আলমত উদ্ধার করেছে। তবে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত দাস বলেন, ‘পুলিশের ওপর হামলা ও ককটেল বোমা নিপেক্ষের ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামিরা জামায়াত-বিএনপির নেতাকর্মী। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
আরও পড়ুন-

মানিকগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেফতার

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সুনামগঞ্জে ৬৭ জনের বিরুদ্ধে মামলা

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম