মানিকগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৮

মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ও শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘ধ্বংসাত্মক কাজের সঙ্গে লিপ্ত হতে পারে- এমন আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।’
পুলিশের এই ধরপাকড়ের প্রতিবাদ জানিয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ কবির জিন্নাহ বলেন, ‘৮ ফেব্রুয়ারি ঢাকায় মহাসমাবেশের আহ্বান করা হয়েছে। সেই সমাবেশে যেন উপস্থিত হতে না পারে, সে জন্যই দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ।’
গ্রেফতার নেতাকর্মীরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহিনুর রহমান, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুব হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রফি অপু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, পৌর ছাত্রদলের নেতা মুরাদ হোসেন, ইউসুফ আলী, আরিফ হোসেন, মারুফ হোসেন, নুরুল ইসলাম, সিঙ্গাইর সদরের ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু, জয়মন্টবের সাবেক চেয়ারম্যান হাবিবুল আলম, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সেলিম হোসেন, আতাউর রহমান আতা, সুরুজ খান ও জাহাঙ্গীর আলম।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের