গাইবান্ধার সাদুল্যাপুরে বাঁশচাপায় শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:০৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:১৪
image

গাইবান্ধা জেলা

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় আধুনিক মেশিন (স্ক্যাভেটর, স্থানীয়ভাবে ‘ভেকু’ নামে পরিচিত) দিয়ে বাঁশ কাটার সময় বাঁশ চাপায় মাইশা আকতার নামে নয় মাসের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট-সাদুল্যাপুর সড়কের বোয়ালীদহ এলাকায় এ ঘটনা ঘটে।

মাইশা আকতার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকসারাই গ্রামের রাজমিস্ত্রী মো. মামুন মিয়ার মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে ধাপেরহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা ম-ল জানান, এলজিইডি’র অধীনে সাদুল্যাপুর-ধাপেরহাট সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এলজিইডি’র নিযুক্ত ঠিকাদার আধুনিক মেশিন ‘স্ক্যাভেটর’ দিয়ে সড়কের দুই পাশে সম্প্রসারণের জন্য জমি থেকে মাটি কাটছিলো। শনিবার দুপুরে তার খালা মাইশাকে কোলে নিয়ে সড়কে মাটি কাটা দৃশ্য দেখতে যায়। এসময় সড়কের ধারের একটি বাঁশ ঝাড় ‘স্ক্যাভেটর’ দিয়ে কেটে ফেলার সময় একটি বাঁশ ছিটকে গিয়ে ওই শিশুর মাথার উপর পরে। এতে মাইশা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাইশার মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয় এলাকার লোকজন উত্তোজিত হয়ে উঠেন। পরে অবস্থা বেগতিক দেখে ‘স্ক্যাভেটের’ চালক রতন ও হেলপার মোস্তাফিজার রহমান পালিয়ে যায়। চালক রতনের বাড়ি ময়মনসিংহ জেলায় ও হেলপার মোস্তাফিজারের বাড়ি ধাপেরহাটের হিংগারপড়ায়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। তবে বিষয়টি স্থানীয়ভাবে আপোষ করার চেষ্টা চলছে।

 

এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম