ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যশোরে গ্রেফতার

ঝিনাইদহ ও যশোর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৪

ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ মাজেদ ঝিনাইদহ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুণ্ডু উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে যশোর কোতোয়ালি থানার পুলিশ। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে যশোর বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ও ঝিনাইদহ থানার ওসি এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি এমদাদুল হক শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঝিনাইদহ সদর থানায় এম এ মজিদের নামে নাশকতার মামলা রয়েছে। তিনি অভ্যন্তরীণ ফ্লাইটে যশোর বিমানবন্দর থেকে ঢাকা যাচ্ছিলেন। এই সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।’ নাশকতার মামলায় এম এ মজিদের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানান তিনি।
যশোর কোতোয়ালী থানার ওসি আজমল হুদা বলেন, ‘এম এ মজিদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় আজ (রবিবার) তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।’
এদিকে, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান জানিয়েছেন, বিমানবন্দর থেকে এম এ মজিদ নামে এক যাত্রীকে পুলিশ গ্রেফতার করেছে।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম