সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি ফের শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৮

সোনামসজিদ স্থলবন্দর (ছবি: সংগৃহীত) পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু করেছে ভারতের মোহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। সোমবার দুপুর ২টার পর থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয় বলে জানান সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাফায়েত হোসেন।

দফায় দফায় পাথরের দাম বৃদ্ধি, ওজনে কম, মানসম্মত পাথর না দেওয়া এবং জিএসপি’র নামে রশিদ ছাড়াই পার হওয়া সেফটিতে অতিরিক্ত দুই রুপি করে চাঁদা আদায়ের প্রতিবাদে বাংলাদেশী পাথর আমাদানিকারকরা গত দুই সপ্তাহ ধরে পাথর আমদানি বন্ধ রেখেছেন। এ কারণে আজ সোমবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্ধর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করে দেয় ভারতের মোহদীপুর এক্সর্পোটার অ্যাসোসিয়েশন।

সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ জানান, পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে পাথর আমদানির ক্ষেত্রে সৃষ্ট জটিলতার কোনও সমাধান এখনও হয়নি। এব্যাপারে কোনও আলোচনাও হয়নি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম