খালেদা জিয়ার বিরুদ্ধে সিলেটে আ. লীগ-ছাত্রলীগের প্রচারণা

সিলেট প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৪

খালেদা জিয়ার বিরুদ্ধে সিলেটে আ. লীগ-ছাত্রলীগের প্রচারণা জোট সরকারের আমলে নানা দুর্নীতির চিত্র তুলে ধরে সিলেট নগরে সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রচারণা চালিয়েছেন সিলেট নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারসহ নেতাকর্মীরা। এসময় তারা হজরত শাহজালাল (র.) মাজারসহ আশপাশের এলাকায় এই প্রচারণপত্র বিলি করেন ও পোস্টার লাগিয়ে দেন।

এসব প্রচারপত্রে লেখা রয়েছে, ‘খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতকারী। তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত’। এরপর তারা সার্কিট হাউজের দেয়ালে পোস্টার সাঁটিয়ে দেন। 

সিলেট নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, ‘জোট সরকারের আমলে খালেদা জিয়া দেশে গরীব-দুঃখিদের টাকা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন। সেই লুটপাটের টাকায় লন্ডনে বিলাসী জীবনযাপন করছেন তার ছেলে তারেক রহমান। এসবের বিচার হওয়া উচিত। তার দুর্নীতির তথ্য সিলেটের অনেক মানুষের জানা নেই। তাই আমরা এই প্রচারণা চালিয়েছি।’

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির সফলতা দেখে ঈর্ষান্বিত হয়ে এরকম বিভ্রান্তিমূলক কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিএনপি আগেও ঐক্যবদ্ধ ছিল এখনও আছে। এসব প্রচারণায় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম