রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:২১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:২৮

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আটকা পড়া যানবাহনের সারি দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাতায়াতের অন্যতম রুট পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকেই এই রুটে কোনও ফেরি চলাচল করছে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ও একই সেক্টরের মেরিন বিভাগের ম্যানেজার আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরি চলাচল বন্ধ থাকায় কুয়াশার জালে মাঝ পদ্মায় অবরুদ্ধ হয়ে পড়েছে যাত্রী ও যানবাহন বোঝাই পাঁচটি ফেরি।
বিআইডব্লিউটিসি’র কর্মকর্তারা ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, সোমবার রাত থেকে কুয়াশা ঘন হতে থাকলে ক্রমেই ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যেতে থাকে। এতে করে নৌরুটের চ্যানেল দেখা কঠিন হয়ে পড়ে।
পরে দুর্ঘটনা এড়াতে সোমবার দিবাগত রাত দেড়টা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এসময় মাঝ পদ্মায় পাঁচটি ফেরি আটকে পরে। এছাড়া পাটুরিয়া ঘাটে ছয়টি ও দৌলতদিয়া ঘাট পয়েন্ট পাঁচটি ফেরি নোঙর করতে বাধ্য হয়।
এদিকে, ফেরি পারাপারের অপেক্ষায় পাটুরিয়া ও দৌলতদিয়া প্রান্তে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের সহাস্রধিক যানবাহন আটকা পড়েছে। ঘাট এলাকায় আটকা পড়া যাত্রীদের তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই দুই কর্মকর্তা আরও জানান, কুয়াশার কমে গেলেই ফেরি চলাচল শুরু হবে।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম