রংপুরে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৫

আদালত

রংপুরে মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীকে হত্যার দায়ে তিন জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) রথীশ চন্দ্র ভৌমিক এ খবর নিশ্চিত করেন।

যাবজ্জীবন দণ্ডিত আসামিরা হলেন– আব্দুল খালেক , লিটন মিয়া ও রাশেদ। তারা সদর উপজেলার সদ্যপুস্করনী মাধবপুর গ্রামের বাসিন্দা।

পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, ১৬ আসামির মধ্যে তিন জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে ৬ আসামি আমিরুল ইসলাম, আজাদুল, রায়হান, কুদ্দুস, মজ্ঞু, মাহবুব ও বাবুকে ৬ মাস করে কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অবশিষ্ট ৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ জুলাই সদর উপজেলার সদ্যপুস্করনী মাধবপুর গ্রামে জমি নিয়ে বিরোধে মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীকে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ছেলে কামরুজ্জামান লাবু বাদী হয়ে কোতোয়ালী থানায় পরের দিন ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৬ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ১৭ জনের সাক্ষ্য নিয়ে আদালত আজ এ রায় দেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেন পিপি রথীশ চন্দ্র ভৌমিক। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রশীদ চৌধুরী জানান, তারা ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম