বাগেরহাটে ৩৫টি কচ্ছপসহ মিলন অধিকারী (৩৮) নামে এক কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার মোংলা উপজেলার দিগরাজ বাজারে মিলনের নিজ ডিপো থেকে তাকে আটক করে র্যার-০৬। আটক মিলন দিগরাজ গ্রামের মোন মালী অধিকারীর ছেলে।
র্যাব-০৬ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন অধিকারীকে আটক করা হয়। এ সময় তার কাঁকড়ার ডিপো থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। কচ্ছপগুলোকে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে হস্তান্তর করা হবে।








