প্রশ্নফাঁসের চেষ্টা, মাদারীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

মাদারীপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৮

প্রশ্ন ফাঁসের চেষ্টায় আটক জোবায়দুর এসএসসি ও সমমান পরীক্ষায় আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের চেষ্টা করায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে জেলা প্রশাসন। ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি বাস থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তার মোবাইলে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের মিল পাওয়া গেছে। মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক শিক্ষার্থীর নাম জোবায়দুর। তিনি ঢাকার উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঈগল পরিবহনের একটি বাসে তিনি ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার কুয়াকাটাগামী ঈগল পরিবহনের একটি বাসের যাত্রী ছিলেন জোবায়দুর। ওই বাসেই যাত্রী ছিলেন এনজিওকর্মী জন লিটন বৈরাগী। একপর্যায়ে লিটন বুঝতে পারেন, জোবায়দুর তার মোবাইল থেকে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তিনি জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের মোবাইলে কল করে বিষয়টি অবহিত করেন।
এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনসহ পুলিশ নিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ডে অবস্থান নেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। তারা ঈগল পরিবহনের ওই বাসটি থামান। পরে জোবায়দুরকে আটক করে তার মোবাইল যাচাই করে প্রশ্ন ফাঁসের সত্যতা পাওয়া যায়। তার মোবাইলে থাকা প্রশ্নের সঙ্গে আজকের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। প্রশ্নের সঙ্গে উত্তরও ছিল জোবায়দুরের মোবাইলে।
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘প্রশ্ন ফাঁসের চেষ্টাকারী জোবায়দুর উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রশ্ন ফাঁসের চেষ্টা করছিল। আটক জোবায়দুল ইসলামকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

/টিআর/এমওএফ
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম