গাইবান্ধায় বোমাসদৃশ বস্তু উদ্ধার, মা-ছেলে আটক

গাইবান্ধা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০০

গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলা শহরের একটি বাড়ি থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও একটি হাঁসুয়া উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়িমালিক নিলুফা ইয়াসমিন (৪০) ও তার ছেলে আবু খন্দকার জোবায়ের সিহাবকে (২৩) আটক করা হয়। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের ফকিরপাড়া এলাকার সালমা কটেজ নামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। নিলুফা ইয়াসমিন জেলা শহরের ফকিরপাড়া এলাকার মৃত সাইফুল ইসলাম পেস্তার স্ত্রী।

পুলিশ জানায়, গোপন খবরে নিলুফা ইয়াসমিনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির একটি নারকেল গাছের নিচে লাল রংয়ের শপিং ব্যাগ পাওয়া যায়। পরে ওই শপিং ব্যাগের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো বোমাসদৃশ দুটি বস্তু ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়। এসময় বাড়ির অন্যরা পালিয়ে গেলেও বাড়িমালিক নিলুফা ও তার ছেলে সিহাবকে আটক করা হয়।

গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বোমাসদৃশ বস্তুসহ আটক মা ও ছেলেকে থানায় আনা হয়েছে। এগুলো বোমা কিনা তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। কেন কী কারণে তারা এসব বাসায় রেখেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

এছাড়া, আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম