সিলেটে মেয়র আরিফের বাসা ঘেরাও করেছে পুলিশ

সিলেট প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০১

মেয়র আরিফকে বাসা থেকে বের হতে দিচ্ছে না পুলিশ সিলেট সিটি করেপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরীর বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ। তিনি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আবার বাসার ভেতরে নিয়ে গেছে। এসময় তিনি পুলিশকে বার বার অনুরোধ করলেও তাকে বের হতে দেওয়া হয়নি। তার বাসার বাইরে যাওয়া ‘নিষেধ আছে’ বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে মেয়র আরিফের বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ। রায় ঘোষণার আগে তিনি দুপুর দেড়টার দিকে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। 

এ ব্যাপারে মেয়র আরিফ বলেন, ‘আমরা স্বাধীনভাবে চলতেও পারছি না। সকাল থেকে আমার বাসার আশপাশ ঘেরাও করে রেখেছে পুলিশ। দলের চেয়ারপারসনের রায় ঘোষণার আগে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ আবার ফিরিয়ে দেয়। এটা গণতন্ত্রের জন্য কোনোভাবেই শুভ লক্ষণ নয়।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মেয়র মহোদয়কে বাসা থেকে বের হতে দেয়নি। তাকে নিরাপত্তা দেওয়ার জন্যই পুলিশ তার বাসার সামনে অবস্থান করছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম