হাকিমপুরে কর্মসূচি দিয়ে মাঠে নেই বিএনপি

হিলি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৭

টহলে পুলিশ (ছবি- প্রতিনিধি)

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্রের নির্দেশনায় দিনাজপুরের হাকিমপুরে বিক্ষোভ কর্মসূচি দেয় উপজেলা বিএনপি। তবে কর্মসূচি দিলেও আজ শুক্রবার বিকাল পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের কোথাও দেখা যায়নি। স্থানীয় নেতাদের কেউই রাজপথে নামেননি। বিক্ষোভ মিছিল নিয়ে কর্মীদেরও কোনও তৎপরতা চোখে পড়েনি।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়ায় হিলি স্থলবন্দরের চারমাথামোড়, বিএনপি কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সব স্থানে পুলিশের টহল জোরদার করা হয়।

হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হাসান বাংলা ট্রিবিউনকে জানান, খালেদা জিয়ার মামলার রায়ের আগে ও পরে হাকিমপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতা এড়াতে পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হিলি স্থলবন্দরের চারমাথামোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ সব স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কর্মসূচি দিয়ে মাঠে না থাকার ব্যাপারে জানতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশপিকুর রহমানের মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম