পুলিশের সঙ্গে সংঘর্ষ: চট্টগ্রাম বিএনপির ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২০

চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষ (ফাইল ছবি)

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ আটক হওয়া ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে কোতোয়ালী থানায় এ দুই মামলা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন এ খবর নিশ্চিত করেন। 

ওসি জসীম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, 'মামলা দু’টির একটি সন্ত্রাসবিরোধী আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা হয়েছে। আটক নেতাকর্মীদের আদালতের মাধ্যমে আজ (শুক্রবার) বিকালে কারাগারে পাঠানো হয়েছে।'

জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েন। এতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ কার্যালয়ের ভেতরে ঢুকে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ ১৯ জনকে আটক করে। আটক নেতাকর্মীদের মধ্যে সাত জন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম