বড় ডিগ্রি অর্জন করলেই বড় মানুষ হওয়া যায় না: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১১

ক্ষুদে কবির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সংস্কৃতিমন্ত্রী (ছবি- প্রতিনিধি)

সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের যুক্ত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘বড় ডিগ্রি অর্জন করলেই বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হওয়ার জন্য সৃজনশীল কর্মকাণ্ডেও যুক্ত থাকতে হবে।’

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সাড়ে ১৮ হাজার ক্ষুদে কবির মধ্য থেকে ৪১৪ জনকে বাছাই করে পুরস্কার দেওয়া হয়।

আসাদুজ্জামান নূর বলেন, ‘শিশুরা যত বই পড়বে তত তাদের ভাবনার জায়গাটা বড় হবে, পরিপূর্ণ হবে।’ তিনি আরও বলেন, ‘নাটক, গানবাজনা, খেলাধুলা, ছড়া-কবিতা লেখা, দেওয়ালিকা তৈরি ইত্যাদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক্সট্রা কারিকুলাম হিসেবে দেখা হয়। ওগুলো কিন্তু শিক্ষা জীবনের একটি বড় অংশ। ওই সব কর্মকাণ্ডে যুক্ত না হলে বড় বা প্রকৃত মানুষ হওয়া যায় না।’

ভিশন-২০২১ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর সদস্য আবুল মনসুর ফকির প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম