শ্যামনগরে তরুণের গলিত লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫০

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার শ্যামনগরের কালিন্দী নদী থেকে আবু বক্কর সিদ্দিক (১৯) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালের দিকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী কালিন্দী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামের আব্দুল গণি গাজীর ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, আবু বক্কর প্রায় দুই মাস আগে ভারতে গিয়েছিল কাজের জন্য। সেখানে অসুস্থ হয়ে বাড়ি ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর ধাওয়া খেয়ে কালিন্দী নদীতে পড়ে ডুবে মারা যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বলেন, ‘স্থানীয়দের কাছে জানতে পেরে ঘটনাস্থল থেকে ওই যুবকের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম