নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানায় একজন এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করা ও মোবাইল ফোনে তার ছবি তোলার অভিযোগে আবির হোসেন (১৫) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১০ ফেব্রুয়ারি) সাধারণ গণিত পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর উত্ত্যক্তের শিকার হন ওই শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতি থানার বাঐসোনা-কামসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সাধারণ গণিত পরীক্ষা শেষে ওই পরীক্ষার্থী কালিয়া-গোপালগঞ্জ সড়কে গেলে এক বখাটে মুঠোফোনে তার ছবি ধারণ করে। ওই শিক্ষার্থীকে উক্ত্যক্ত করার সময় স্থানীয় বাঐসোনা ইউপি চেয়ারম্যান শাহ মো. ফোরকান মোল্যা তাকে হাতেনাতে ধরে ফেলেন। আটক আবির হোসেন (১৫) গাপালগঞ্জ জেলার সোনাকুড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।








