রাজশাহীতে প্রশ্নফাঁসের মামলায় ছাত্রী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৮

আসল প্রশ্নে সঙ্গে মিলে গেছে এই ফোনে পাওয়া প্রশ্ন

এসএসসি’র গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী থেকে রাবিয়া ইসলাম রিয়া নামে এক কলেজছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।

তিনি বলেন, ‘গণিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে রিয়া নামের ওই কলেজছাত্রীর মোবাইলে পাওয়া প্রশ্নের মিল পাওয়া গেছে। এজন্য প্রশ্ন ফাঁসের অভিযোগে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রিয়াকে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।’

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম আরও বলেন, ‘তার মোবাইল ফোনে পাওয়া ‘ঘ সেট’ প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে। ৩০টি প্রশ্নের সবগুলো মিল রয়েছে। তার এক ফেসবুক বন্ধু পরীক্ষা শুরুর প্রায় পৌনে এক ঘণ্টা আগে প্রশ্নটি ম্যাসেঞ্জারে পাঠিয়েছে বলে রিয়া পুলিশকে জানিয়েছে। তবে বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তার বন্ধুর সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।’

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘পরীক্ষা শুরুর আগেই মোবাইল ফোনে গণিতের একটি প্রশ্ন নামিয়ে পরীক্ষার্থীদের দেখায় রিয়া। এ সময় রিয়া একজনের হাতে একটি অংকের উত্তর লিখে দেয়। এরপর সে অন্নপূর্ণা কম্পিউটারের দোকানে প্রশ্নটি প্রিন্ট করতে যায়। এ সময় বিষয়টি টের পেয়ে দোকানটির মালিকের সহযোগিতায় ওই ছাত্রীকে আটকে রেখে পুলিশকে খবর দেন অভিভাবকরা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় অভিযুক্ত রিয়ার নামে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম