চাটখিলে বিএনপির সমাবেশ পণ্ড, গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০০

নোয়াখালী বিএনপির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর চাটখিল উপজেলার নেতাকর্মীরা সমাবেশের চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।  

শনিবার (১০ ফেব্রুয়ারি) চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ জানান, শনিবার বিকালে চাটখিল উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে চাটখিল দক্ষিণ বাজার থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সড়কে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডো ও পরে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ৫ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ চাটখিল বাজারের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভূইয়া, যুবদল নেতা মাহবুবুর রহমান জুয়েল, ঘাটলাবাগ ইউপি যুবদল সভাপতি মো. হারুন, বদলকোট পূর্বাঞ্চল যুবদল সহ-সভাপতি মো. জসিম উদ্দিন ও ঘাটলাবাগ ইউনিয়ন যুবদল নেতা সুজনকে আটক করে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম