মোবাইল ফোনে গণিতের উত্তরসহ প্রশ্নপত্র, মুলাদীতে কলেজছাত্র আটক

বরিশাল প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৫

মোবাইল ফোনে গণিতের উত্তরসহ প্রশ্নপত্র, মুলাদীতে কলেজছাত্র আটক বরিশালের মুলাদী উপজেলায় মোবাইল ফোনে এসএসসি পরীক্ষার গণিতের উত্তরসহ প্রশ্নপত্র পাওয়ার অভিযোগে ওহেদুল ইসলাম ইমন নামের এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ইমনকে আটক করা হয়।

আটক ইমন সফিপুর গ্রামের ফজলুর রহমান মুন্সীর ছেলে ও হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, শনিবার সকাল ৯টা ৪১ মিনিটে ইমনের মোবাইল ফোনে ম্যাসেঞ্জারের মাধ্যমে উত্তরসহ গণিতের প্রশ্নপত্র আসে। এরপর সে তার স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে।

পরীক্ষা কেন্দ্রের সামনে গতিবিধি সন্দেহ হলে ইমনকে আটক করে পুলিশ।  মোবাইল ফোনে উত্তরসহ গণিতের প্রশ্নপত্র দেখতে পেয়ে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, গণিতের প্রশ্নপত্রের সঙ্গে ইমনের মোবাইল ফোনের উত্তরসহ প্রশ্নপত্রের মিল থাকায় তাকে আটক করা হয়।

এছাড়া, উপজেলার মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এক গৃহবধূর কাছে থাকা মোবাইল ফোনে ইউনুছ নামের এক ব্যক্তির ম্যাসেঞ্জার থেকে গণিতের প্রশ্নপত্র আসায় ওই মোবাইল ফোনটি জব্দ করে তিনি ইউনুছ নামের ওই ব্যক্তিকে হাজির করার নির্দেশ দেন।

এ ঘটনায় সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সচিব মো. মেহেদী হাসান বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানান ওসি।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম