দিয়াজ হত্যা মামলায় চবি শিক্ষক আনোয়ার সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩০

দিয়াজ ইরফান চৌধুরী ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামলায় গ্রেফতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (১১ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি অবহিত করা হয়।

আনোয়ার হোসেন কারাগারে রয়েছেন। গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। দিয়াজ হত্যাকাণ্ডের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বে ছিলেন।

অফিস আদেশ রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী ২০১৭ সালের ১৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করায় বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধির ১৫(এ) ধারানুসারে তাকে উক্ত তারিখের পূর্বাহ্ন থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্ত থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জীবিকা ভাতাদি পাবেন।’

এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

২০১৭ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিজ বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজে তার প্রথম ময়নাতদন্ত হয়। এর প্রতিবেদনে দিয়াজকে হত্যা করা হয়েছে এমন আলামত পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ। পরে বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী ২৪ নভেম্বর ছাত্রলীগ নেতা, সহকারী প্রক্টর আনোয়ার হোসেনসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন এবং লাশের পুনঃময়নাতদন্ত করার আবেদন জানান।

পরে আদালতের নির্দেশে গত ১০ ডিসেম্বর কবর থেকে লাশ তুলে ফের ময়নাতদন্ত করা হয়। পুনঃময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজের মৃত্যুকে শ্বাসরোধজনিত হত্যা বলে উল্লেখ করা হয়।

/এএম/এওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম