বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মলয় ভৌমিককে রাবিসাস’র সংবর্ধনা

রাবি প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩১

রাবিসাসে মলয় ভৌমিককে সংবর্ধনা

নাট্য-সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭ অর্জন করায় অধ্যাপক মলয় ভৌমিককে সংবর্ধনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও রাবিসাসের প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক দীপক দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মামুন আব্দুল কাইয়ুম এবং রাবিসাসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুজন নাজির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুস্তাফিজ রনি।

অনুষ্ঠানে অধ্যাপক দীপক দাস বলেন, ‘সাংবাদিকতা সৎ, নীতি ও আদর্শের শিক্ষা দেয়। অধ্যাপক মলয় ছিলেন একজন সৎ ও নীতিবান সাংবাদিক। পাশাপাশি তিনি একজন সংস্কৃতিপ্রেমী মানুষ। তার অর্জিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার রাবিসাস তথা বিশ্ববিদ্যালয়ের সবাইকে সাহিত্য চর্চায় অনুপ্রাণিত করবে।’

অধ্যাপক মলয় ভৌমিক বলেন, ‘এ পর্যন্ত যা করেছি, সব আমার দায়বদ্ধতা থেকে করেছি। একজন শিক্ষকের কর্ম তার ক্লাসরুমেই সীমাবদ্ধ নয়, বাইরের সকল কো-কারিকুলাম অ্যাক্টিভিটিতেও নিয়োজিত থাকা একজন শিক্ষকের দায়িত্ব।’ 

উল্লেখ্য- অধ্যাপক মলয় ভৌমিক একাধারে শিক্ষক, নাট্যকার, নাট্য পরিচালক, লেখক, কবি ও সাংবাদিক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ ২২ বছর তিনি দৈনিক সংবাদে সাংবাদিকতা করেছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম