বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি শেষে বাসায় ফেরার সময় তাকে নগরীর কাঠপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বরিশাল কোতোয়ালী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, নাশকতার একটি মামলায় খন্দকার আবুল হাসান লিমনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে সোমবার রাতে মসজিদে নামাজ শেষে বাসায় ফেরার পথে বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকা থেকে মহানগর যুবদলের সহ-সভাপতি কামরুল হাসান রতনকেও একই অভিযোগে কোতোয়ালি পুলিশ গ্রেফতার করে বলে ওসি জানান।








