মোবাইল ফোনে প্রশ্নপত্র: দিনাজপুরে ৬ পরীক্ষার্থী আটক

দিনাজপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪০

মোবাইল ফোনে প্রশ্নপত্র: দিনাজপুরে ৬ পরীক্ষার্থী আটক দিনাজপুরের বিরল ও বিরামপুরে এসএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র মোবাইল ফোনে দেখার সময় ৬ পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

পরীক্ষা শুরুর আগে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে বিরলের ধুকুরঝাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গেটে মোবাইল ফোনে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র দেখছিল ৩ পরীক্ষার্থী। তারা হলো, উপজেলার ফরক্কাবাদ মাঝাপাড়া গ্রামের নুর ইসলাম নয়ন, ধনগ্রামের মাহফুজ আলম ও মোহনপুর গ্রামের রিয়াদ উল ইসলাম। এসময় বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীর তাদের মোবাইল ফোনসহ আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৈয়ব আলী আটকদের বিরুদ্ধে মামলা করেন। বিরল থানার ওসি আব্দুল মজিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

একই সময়ে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে মোবাইল ফোনে প্রশ্ন ও উত্তরপত্র দেখার সময় ৩ পরীক্ষার্থী নাজমুছ সাকিব, বিজয় চন্দ্র ও শামীম আহমেদ সবুজকে আটক করে পুলিশ। পরে তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। পরীক্ষা শুরু হওয়ার পর প্রশাসনের কর্মকর্তারা মোবাইল ফোনে প্রশ্নপত্র ও পরীক্ষার প্রশ্নপত্রে মিল খুঁজে পান। পরে আটকদের বিরুদ্ধে মামলা করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, পরীক্ষায় মোবাইল ফোনে প্রশ্ন ও উত্তরপত্রে মিল খুঁজে পাওয়ায় ওই ছাত্রদের আটক করে মামলা দেওয়া হয়েছে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, বিরল উপজেলার ধর্মপুর ইউসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র সচিব আব্দুল বাসেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম