বেনাপোলে ৬৪ লাখ হুন্ডির টাকাসহ ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২৯

টাকাসহ ব্যবসায়ী আটক

বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে বাবু মিয়া (৪৩) নামে একজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক বাবু মিয়া বেনাপোলর স্বরবাংহুদা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। বুধবার (১৪ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৬৪ লাখ টাকাসহ বাবু নামে একজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।’

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে রঘুনাথপুর সীমান্তের মাঠের মধ্য দিয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে কয়েকজন হুন্ডি ব্যবসায়ী বাংলাদেশে প্রবেশ করবে এমন খবর বিজিবির কাছে ছিল। এ সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার মামুনার রশিদ ফোর্স নিয়ে রঘুনাথপুর সীমান্তের ১৯ এর ৬ এস পিলারের পাশে গোপনে অবস্থান নেযন। এসময় কয়েকজন হুন্ডি ব্যবসায়ী ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে ধাওয়া দেওয়া হয় তাদের। তখন বাবুকে লাইনের একটি ব্যাগসহ আটক করা হয় কিন্তু বাবুর সঙ্গীরা পালিয়ে যায়। বাবুকে আটক করে ক্যাম্পে নিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬৪ লাখ বাংলাদেশি টাকা পাওয়া যায়।

উদ্ধারকৃত টাকাসহ মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বাবুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক