প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষকসহ আটক ৩

বরিশাল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৫

আটক

বরিশালের হিজলায় দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে হিজলার আফসার উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন– আফসার উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজির শিক্ষক সাইদুর রহমান, কাউরিয়া কে আর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শাহজাহান ও আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার পিওন আব্দুল করিম।

পুলিশ জানায়, আফসার উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর সময় ওই মাদ্রাসার পিওন আব্দুল করিমকে আটক করা হয়। পরে আব্দুল করিমের দেওয়া তথ্যে একই পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক সাইদুর রহমান ও মো. শাহজাহানকে আটক করা হয়।

ওসি মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা দায়ের করা হবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের