কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, ১৫:২৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৫:২৫

কক্সবাজার সমুদ্রসৈকতে মতিউর রহমান (৪৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান (৪০) কুমিল্লা বুড়িচংয়ের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।

সৈকতে দায়িত্বরত লাইফগার্ডকর্মী মোহাম্মদ ওসমান জানান, পর্যটক মতিউর রহমান সকালে সমুদ্রসৈকতে নামেন। তিনি ফোনে কথা বলার একপর্যায়ে সৈকতের বালুতে পড়ে যান। লাইফগার্ডকর্মীরা দেখতে পেয়ে ছুটে যান। তখন বিচকর্মীদের সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পর্যটক মতিউরকে।

দায়িত্বরত বিচকর্মী উজ্জ্বল জানান, সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ভালোভাবে দেখে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, মতিউর রহমান হার্ট অ্যাটাক করেছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান বলেন, ‘মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের স্বজনেরা কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা এসে মরদেহ নিয়ে যাবেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম