কেরানীগঞ্জে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে যুবক নিহত

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:২৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৪৮

লাশ ঢাকার কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মো. বাবু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি জননী কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন।

তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ থানায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের নাজিরেরবাগ এলাকায় ঢাকা-মাওয়া সংযোগ সড়কের পাশে জননী কুরিয়ার সার্ভিস অফিসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধ বাবুর লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ রাতেই স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জানা যায়, জননী কুরিয়ার সার্ভিস অফিস এলাকায় তাদের নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায় । এসময় বাবু ট্রান্সফরমারটির পাশেই অফিসের কাজ করছিলেন। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মো. মহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নিহত বাবুর লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি একই জায়গায় জননী কুরিয়ার সার্ভিস ও হাসান বুক ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম