ত্রিপুরায় নির্বাচন: আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি রফতানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১০

আখাউড়া স্থলবন্দর

ভারতের ত্রিপুরা রাজ্যসভার নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ও রবিবার (১৮ ফেব্রুয়ারি) আমদানি-রফতানি বন্ধ থাকবে এ স্থলবন্দরে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বাণিজ্যিক কাজ বন্ধ রাখার বিষয়ে ভারতের আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনে পক্ষ থেকে চিঠির মাধ্যমে বাংলাদেশের আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে।

এব্যপারে আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যসভার নির্বাচন উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা চিঠির মাধ্যমে শনিবার ও রবিবার সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার কথা জানিয়েছেন। এর ফলে আগামী দু’দিন বন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হবে। সোমবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এদিকে দুই দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া স্থলবন্দর হয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে রড, সিমেন্ট, মাছ, পাথর, প্লাস্টিক শুঁটকিসহ ৪২টি পণ্য রফতানি হয়ে আসছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম