মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢল থামছেই না। আজ শনিবার নতুন করে আরও ২৮৩ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে।
সেনাবাহিনীর টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, আজ (শনিবার) সকাল থেকে পর্যন্ত এপর্যন্ত নতুন করে ২৮৩ জন রোহিঙ্গা এসেছে।
তিনি আরও জানান, এই রোহিঙ্গাদের প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে। এসময় প্রতিটি রোহিঙ্গা পরিবারকে পর্যাপ্ত পরিমাণ চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণ দেওয়া হয়।
উল্লেখ্য, চলতি ফেব্রুয়ারি মাসে এপর্যন্ত ৫৮০জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।








