আন্দোলন করে খালেদা জিয়াকে কারামুক্ত করা যাবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২২

মাহবুবউল আলম হানিফ (ফাইল ছবি)

আন্দোলন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারামুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘আন্দোলন করে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা যাবে না। একমাত্র আদালতই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা রহিমা আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়ার মামলা বা কারাদণ্ডের সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই। বিএনপি তাদের দুর্নীতি ঢাকতে নির্লজ্জভাবে মিথ্যাচার করে যাচ্ছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন– জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, ভেড়ামারা রহিমা আফসার মাধমিক বিদালয়ের সভাপতি আশরাফ হোসেন প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম