লক্ষ্মীপুরে সাংবাদিক পলাশের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০৪

শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন সাংবাদিক শাহ মনির পলাশের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে লক্ষ্মীপুর ও রায়পুরে মানববন্ধন হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, হাসিবুল ছিদ্দিক, ইকবাল কবির, প্রধান অফিস সহকারী শাহেদ আজগর, শিক্ষার্থী রাকিবুল হাসান তামিম, মাছুম, আলতাফ ও জুনাইদ আল হাবিব প্রমুখ।

এদিকে, বেলা ১১টার দিকে রায়পুরে প্রেস ক্লাবের উদ্যোগে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাব ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য রাখেন মাইটিভির জেলা প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েল, মোহনা টিভির রায়পুর প্রতিনিধি নাজিম উদ্দিন রিয়াদ, মানবকন্ঠ’র প্রতিনিধি নুরুল আমিন ভূঁইয়া দুলাল ও ইত্তেফাক প্রতিনিধি এমআর সুমন প্রমুখ।

বক্তারা সাংবাদিক পলাশ হত্যার সঙ্গে জড়িত আবু ইউসুফ ও আবু সায়েদকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

গত ১৪ ফেব্রুয়ারি ভোরে সদর উপজেলার মাছিমনগর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে দৈনিক রূপবানী পত্রিকার জেলা প্রতিনিধি পলাশকে তার দুই চাচাতো ভাই পিটিয়ে আহত করে। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওইদিন রাতে নিহতের বাবা মনির হোসেন লক্ষ্মীপুর সদর থানায় বাদী হয়ে আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেন। অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করলেও অন্যদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম