বাগেরহাটে ভাষা আন্দোলনের কবি শামসুদ্দিনকে স্মরণ

বাগেরহাট প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৯

কবির কবরে পুষ্পস্তবক অর্পণ ভাষা আন্দোলনের কবি শামসুদ্দিন আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করা হলো বাগেরহাটে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুরে কবির বাড়িতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা।

বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, বেমরতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, অধ্যাপক বুলবুল কবির প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বক্তারা কবির স্মরণে একটি গ্রন্থাগার স্থাপনের সিদ্ধান্ত নেন। স্মরণানুষ্ঠানে কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্মরণসভার পর কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

১৯১৫ সালে বাগেরহাটের সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে চারণ কবি শামসুদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভেঙে মিছিলের সময় পাকিস্তানি পুলিশের গুলিতে ঢাকার রাজপথে শহীদ হন ছাত্রসহ বেশ কয়েকজন। ওইদিন রাতেই বাগেরহাটের চারণ কবি শেখ শামসুদ্দিন আহমেদ “রাষ্ট্রভাষা” নামে একটি গান লেখেন। এটি ভাষা আন্দোলন উপলক্ষে প্রথম গান। পরে গানটি ব্যপক সমাদৃত হয়। ১৯৭৪ সালে মারা যান এ কবি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক