নো-ম্যানস ল্যান্ডের রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চিন্তা-ভাবনা করবে মিয়ানমার

বান্দরবান প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৫

বৈঠকে যোগ দিতে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবস্থানকারী সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে বাংলাদেশের প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছে মিয়ানমার।

মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। মিয়ানমারের ঢেকিবুনিয়া সীমান্তের তংপিও লিতওয়ে নামক স্থানে বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুই ঘণ্টা চলে বৈঠকটি। ফিরে এসে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক সাংবাদিকদের এ তথ্য জানান। 

বাংলাদেশ-মিয়ানমার প্রতিনিধিদলের বৈঠক বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। এ দলে আরও ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক, কক্সবাজার ও বান্দরবান জেলার জেলা প্রশাসকসহ বিজিবি ও সেনাবাহিনীর প্রতিনিধিরা।

মিয়ানমারের প্রতিনিধিদলে ছিলেন মংডুর ডেপুটি কমিশনার ইউ ইয়ে হুড, ইমিগ্রেশন কর্মকর্তা, পুলিশ, বিজিপি ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ‘যেহেতু তুমব্রু নো-ম্যানস ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গারা এখনও বাংলাদেশে প্রবেশ করেনি, তাই আমরা সেখানে অবস্থানকারী সাড়ে ৬ হাজার রোহিঙ্গাকে স্বদেশে ফিরিয়ে নিতে বিজিপির কাছে প্রস্তাব রাখি। আমাদের এ প্রস্তাব তারা চিন্তাভাবনা করে দেখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখনই নেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত তারা দেয়নি। তবে বাকি রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার ব্যাপারে এ বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি।’

সূত্র জানায়, বৈঠকে সিদ্ধান্ত হয়, মিয়ানমারের সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসক নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে দেখা করে তাদের তালিকা গ্রহণ করে ফেরত নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশের প্রতিনিধিদল নো-ম্যানস ল্যান্ডের রোহিঙ্গাদের সঙ্গেও দেখা করেন। রোহিঙ্গারা প্রতিনিধিদলকে জানান, তারা রাখাইনে ফেরত যেতে চান। সেখানে তারা নাগরিকত্বসহ অন্যান্য অধিকার নিয়ে বাস করতে চান।

গত ২৬ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর হামলার মুখে প্রাণ বাঁচাতে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। তারমধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু কোনারপাড়ার নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নেয় সাড়ে ৬ হাজার রোহিঙ্গা।

 

 

 

/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম