শাবিতে র‍্যাগিংয়ের ঘটনা তদন্তে কমিটি

শাবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছয় শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইসফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

রেজিস্ট্রার মো. ইসফাকুল হোসেন জানান, গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তপোবন আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয় নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন– শাহপরান হলের প্রভোস্ট মো. শাহেদুল হোসেন ও সহকারী প্রক্টর মোহাম্মদ সাইফুল আলম আমিন।

গত ১৫ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ছয় শিক্ষার্থীকে র‍্যাগ দেন ২০ সিনিয়র শিক্ষার্থী। এসময় সিনিয়রদের কথা না শোনায় কয়েকজন নবীন শিক্ষার্থীকে মারধরও করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম