রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৯

রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণ

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বন্য হাতির আক্রমণে ২ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. আবুল খায়ের জানান,  হাতির পায়ে পিষ্ট হয়ে একজন রোহিঙ্গা ও স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মৃতদেহ উদ্বার করেছে পুলিশ। এছাড়া বন্যপ্রাণীর আবাসস্থলে লাখ লাখ রোহিঙ্গা ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করায় হাতির দল ঐসব এলাকায় মাঝে মধ্যেই হানা দেয় বলেও জানান তিনি।

জানা যায়, বৃহস্পতিবার সকালে কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে একটি বন্য হাতি ঢুকে পড়ে। এসময় বন্য হাতিটি শতাধিক ঝুপড়ি ঘর ভেঙে ফেলে। এছাড়াও পার্শ্ববর্তী রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়াপাড়া নার্সারি এলাকায় বন্য হাতির একটি দল তাণ্ডব চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়েছে ১৩টি ঝুপড়ি ঘর।

হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ হারানো ব্যক্তিরা হলো- উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারি গ্রামের মো. ফজলের ছেলে মো. আলম প্রকাশ চিকন আলী (২৮) ও কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পের ব্লক ডি-৪ এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে ফয়েজ (৩০)। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান