গৌরনদীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা, গ্রেফতার ১

বরিশাল প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৪৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৫১

বরিশাল প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা তিন বখাটেকে আসামি করে বুধবার রাতে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ রেজাউল চাপরাশী নামের এক বখাটেকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠায়।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ওই ছাত্রী বুধবার সকালে বিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর প্রভাতফেরি শেষে ওই ছাত্রী প্রতিবেশী এক মেয়ের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেয়।

পথে বড়দুলালী গ্রামের কাদের সরদার (২৬), রেজাউল সরদার (২৭), তাঁরাকুপি গ্রামের রেজাউল চাপরাশী (২৪) একটি মোটরসাইকেলে এসে ওই ছাত্রীকে থামায়।

এ সময় কাদের সরদার ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হলে কাদের ও রেজাউল ওই ছাত্রীর শ্লীলতাহানি করে। ছাত্রীটি চিৎকার দিলে বখাটেরা মোটরসাইকেলে পালিয়ে যায়।

খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মো. মাজাহারুল ইসলাম অভিযান চালিয়ে তাঁরাকুপি গ্রামের অভিযুক্ত বখাটে রেজাউল চাপরাশীকে আটক করেন।

গ্রেফতার রেজাউল চাপরাশীকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান