আ.লীগ খাম্বার রাজনীতি করে না: জয়া সেনগুপ্তা

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৪৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৪৯

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে ২৩৭টি পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে বক্তব্য রাখছেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার খাম্বার রাজনীতি করে না। আওয়ামী লীগ মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাসী। এই সরকার  মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে তা প্রমাণ করেছে।’  বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ধলকতুব ঢুলপশি গ্রামের ২৩৭টি পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জয়া সেনগুপ্তা  বলেন, ‘শেখ হাসিনার সরকারের আমলে ৯০ ভাগ মানুষ  বিদ্যুৎসেবা পেয়ে থাকে। এরই ধারাবাহিকতায়  আজ এই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো। বর্তমান সরকার হাওর অঞ্চলে বরাদ্দ বাড়িয়ে হাওর রক্ষায় সদা তৎপর।’  

এই সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পল্লী ববিদ্যুৎ সমিতির এজিএম সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ, অ্যাডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার কাউন্সিলর সবুজ মিয়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোহন চৌধুরী, যুবনেতা সরোয়ার, ময়না মিয়া, সুধীর বৈষ্ণব, কাইয়ুম মিয়া, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ইকবাল সর্দার, সোয়েব আহমেদ, রাজীব চৌধুরী প্রমুখ। 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম