সুনামগঞ্জে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৫৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৩৪

সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর উপজেলায় শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগে তার চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটি এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় শিশুটির মা তার দেবর মিজানুর রহমানকে (১৭) অভিযুক্ত করে বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

অভিযোগে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি সকালে ওই শিশুটির মা প্রতিদিনের মতো ছেলে ও মেয়েকে বাড়িতে রেখে ক্রাশার মিলে পাথর ভাঙার কাজ করতে যান। কাজ শেষে রাতে বাড়ি ফিরে এলে মেয়েটি মাকে দেখে কান্নাকাটি শুরু করে। কারণ জানতে চাইলে মেয়েটি তাকে জানায়, দুপুরে চাচা মিজানুর তাকে ভাত দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে  আসলে মিজানুর পালিয়ে যায়।

মেয়েটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সুনামগঞ্জ সদর থানার এসআই মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে অভিযুক্তকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মেয়েটি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, মেয়েটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম