শ্রীপুরে শিশু ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ১

গাজীপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০৩

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে এক শিশুকে (৮) ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জৈনা বাজার আবদার গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের কাজীম উদ্দীনের ছেলে পারভেজকে (১২) আটক করেছে পুলিশ।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে রাতের খাবারের সময় থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীদের ঘরবাড়িতেও শিশুর খোঁজ পাওয়া যায়নি। পরে রাত ১২টার দিকে স্থানীয় আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের পাশের একটি গলিতে শিশুর লাশ পড়ে থাকতে দেখা যায়। একই গ্রামের কাজীমুদ্দীনের ছেলে পারভেজ (১২) তাকে ধর্ষণের পর হত্যা করেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম