মানিকগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইটভাটার মালিক খুন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৯

নিহত হাশেম মোল্লা মানিকগঞ্জের সিংগাইরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাশেম মোল্লা (৫৫) নামে ইটভাটার এক মালিক খুন হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চান্দহর ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। নিহত হাশেম মোল্লা এসএমবি ইটভাটার মালিক।

চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত  হোসেন বাদল জানান, সকালে বাঘুলি গ্রামের সামছু শিকদারের ছেলে আনোয়ার শিকদার ওই ভাটার ইটবহনকারী একটি ট্রাক রাস্তায় আটকে দেয়।

ট্রাক ছাড়ানো নিয়ে আনোয়ারের সঙ্গে হাশেম মোল্লার বাকবিতণ্ডা হয়।  একপর্যায়ে হাশেমকে ছুরিকাঘাত করে আনোয়ার পালিয়ে যায়।

পরে হাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম