চট্টগ্রামে মদসহ দুই জন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪১

মদসহ আটক দুই জন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার নেভাল রোড়ে এক দোকানে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ ও ৮১ ক্যান বিয়ারসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আটককৃত দুই জন হলেন– দক্ষিণ পতেঙ্গার জালাল চেরাঙ্গের বাড়ির মো. আলী হোসেনের ছেলে মো. হারুন (৩৭) ও সন্দ্বীপ উপজেলার গাছুয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কাদেরের ছেলে মো. মনির হোসেন (৪৭)।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পতেঙ্গা থানাধীন নেভাল রোডস্থ তুহিন স্টোরে অবৈধভাবে মাদক বিক্রি করা হচ্ছে– এমন এক গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পরে ওই দোকানে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ৩০ বোতল বিদেশি মদ ও ৮১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। একইসঙ্গে দুই জনকে আটক করা হয়।’

উদ্ধার হওয়া মদ ও বিয়ার ও আটককৃত আসামিদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মিমতানুর রহমান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের