গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, মামলা দায়ের

বরিশাল প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৫১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৫৯

বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অপহৃত ছাত্রীর মা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনের নামে থানায় মামলা করেন। এরপর শুক্রবার এক আসামিকে গ্রেফতার ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশ।

বরিশাল

অপহৃত ছাত্রীর মা জানান, তিনি বৃহস্পতিবার এসএসসি’র বিজ্ঞান পরীক্ষা শেষে উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তার মেয়েকে নিয়ে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে চাঁদশী গ্রামের হানিফ হাওলাদারের দোকানের সামনে পৌঁছালে আশিক ফকির নামে এক যুবকের নেতৃত্বে ৪টি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন তাদের পথ আটকায়। ওই সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে তার মেয়েকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তরিকুল ইসলাম ওরফে প্রিন্স দেওয়ান নামে এক আসামিকে মোটর সাইকেলসহ গ্রেফতার করেছে। আর এজাহারভূক্ত আসামি আশিকের আত্মীয় জুয়েল রাঢ়ী ও গনি খানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করা হয়েছে। এছাড়া অপহৃত ছাত্রীকে উদ্ধারে  চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম