দুর্নীতিবাজদের দায়মুক্তি না দেওয়ার আহ্বান সেলিমের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:১৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৩৯

মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে দলীয় দুর্নীতিবাজদের দায়মুক্তি দেওয়ার সংস্কৃতি বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।  শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর আলী আহম্মদ চুনকা সিটি মিলনায়তনের এক সভায় তিনি এই কথা বলেন।

নুন্যতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রনয়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে ওই সভায় প্রধান অতিথি ছিলেন সেলিম। তিনি বলেন, আওয়ামী লীগ-বিএনপি চিন্তা করলে দেশ দুর্নীতিমুক্ত হবে না। এমন দলকে ক্ষমতায় আনতে হবে যারা নিজের দল বা ব্যক্তির চিন্তা করবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

বামপন্থী এই নেতা বলেন, দুর্নীতির দায়ে খালেদা জিয়ার সাজা হয়েছে। ক্ষমতায় থাকতে বিএনপির নেতারা লুটপাট করে আকাশ সমান দুর্নীতি করে সম্পদ গড়েছেন। কিন্তু দলটি ক্ষমতায় থাকতে কোনও নেতাকর্মীর বিচার হয়নি। তাদের দুর্নীতির দায়মুক্তি দেয়া হয়েছে। শুধু বিএনপিনয়, আওয়ামী লীগের বেলায়ও একই অবস্থা। তিনি বলেন, আওয়ামী লীগের  সময় হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি, শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেও আওয়ামী লীগের লোকজনকে দায় মুক্তি দেয়া হয়। এভাবে চলতে থাকলে দেশ দুর্নীতিমুক্ত হবে না। দুর্নীতি আরও বাড়বে।

নারয়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, গার্মেন্টম শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, কমিউনস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক  শিবনাথ চক্রবর্তী,  কমিউনিস্ট পার্টির নেতা আব্দুল হাই শরীফ, শাহানারা বেগম, এমএ শাহীন প্রমুখ।

 

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম