সাতক্ষীরায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০২:০৬

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা কলেজ এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  চালকের একজন সহকারী নিহত হয়েছেন। তার নাম লিটন হোসেন (৩৫)।
শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা কুমিরা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন হোসেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জুরকাটি গ্রামের মৃত খালিদ মৃধার ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা কুমিরা কলেজ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। পথে চালকের সহকারী লিটনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিন জন আহত রয়েছেন।’
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ফরহাদ জামিল বলেন, ‘হাসপাতালে পৌঁছানের আগেই আহত লিটনের মৃত্যু হয়েছে। আহত তিন জনের চিকিৎসা চলছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী