কালো পতাকা কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

যশোর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৬

যশোরে জেলা বিএনপির বিক্ষোভ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা কর্মসূচিতে বাধা দেওয়া ও দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘সরকারের পেটোয়া বাহিনী শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করছে। তাদের হামলার শিকার হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা। আহত হয়েছেন কয়েকশ নেতাকর্মী, গ্রেফতার করা হয়েছে দেড় শতাধিক নেতাকর্মীকে।’
সাবেরুল হক বলেন, ‘কোনও অত্যাচার-নিপীড়ন বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা যেকোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’
জেলা বিএনপির এই নেতা আরও বলেন, ‘সরকার বিএনপির তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় বলে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছে। তারেক রহমানের জনপ্রিয়তার কারণে তারা বিএনপির নেতা নির্বাচন হওয়া নিয়েও বিভিন্ন কথা বলছে। বিএনপির নেতা কে হবে, তা দল ও দেশের জনগণ ঠিক করবে। এ নিয়ে আওয়ামী লীগের মাথায় ব্যাথা কেন?’
দলের নেতারা বলেন, বিএনপির ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। জনগণ ঐক্যবদ্ধ হয়ে অচিরেই সরকারের পতন ঘটাবে।
এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। রায় ঘোষণার পরই খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (২৪ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা কর্মসূচি পালন ঘোষণা দেয় বিএনপি। তবে পুলিশ জলকামান থেকে রঙিন পানি ছুঁড়ে কার্যালয়ের সামনে উপস্থিত দলীয় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এর প্রতিবাদেই দেশের বিভিন্ন স্থানে আজ বিক্ষোভ করেছে বিএনপি।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী